গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পাশের আসনে রয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এমন একটি ছবি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ছবি প্রকাশ করেন তিনি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘পার্লামেন্টের পথে’।
তার এই ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পোস্ট করা ছবিতে দেখা যায়, গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পাশের আসনে রয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
