নিউজ স্টেশন ডেস্ক
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

পটুয়াখালীর বাউফলে মানবেতর জীবনযাপন করা সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের বেতন-ভাতা তাদের সহায়তায় দেওয়ার পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন তিনি।dd

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শফিকুল ইসলাম মাসুদ ভিডিও বার্তায় বলেন, ‘আমার প্রিয় বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের তিন প্রতিবন্ধী ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আমি আমার সংসদ সদস্য হিসেবে এক মাসের সম্মানী ভাতা দিয়ে আপাতত বসতবাড়িটি পুনর্নির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

জামায়াতের এ এমপি বলেন, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত তার এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ ওই পরিবারের জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাবারের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা ন্যূনতম মানবিক জীবনযাপন করতে পারেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের দুর্দশা তুলে ধরতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রামের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না হলে হয়তো এত দ্রুত তাদের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হতো না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

রাজধানীর আদ দ্বীন হাসপাতালেে একসাথে অন্তত ৬ শিশুর মৃত্যু

2

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পর

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20