নিউজ স্টেশন
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় রাখা হবে, চূড়ান্ত নির্দেশ মোজতবা খামেনির

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে পাঠানো যাবে না। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এ নির্দেশ দিয়েছেন। বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন ইরানের দুই জ্যেষ্ঠ সূত্র।

এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প নাকি ইসরায়েলকে আশ্বস্ত করেছেন যে সম্ভাব্য শান্তিচুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার শর্ত রাখা হবে।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তারা বলছে, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক ব্যবহারের প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলে তিনি মনে করবেন না।

ইরানি সূত্রগুলোর দাবি, তেহরানের শীর্ষ পর্যায়ের নেতারা মনে করেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও ঝুঁকির মধ্যে পড়বে। বিষয়টি বিবেচনায় নিয়েই খামেনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

গাড়ি চালিয়ে আন্দালিভ রহমান পার্থকে নিয়ে ‘সংসদে’ গেলেন প্রধান

12

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্সসহ প

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আ

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

আমেরিকার সঙ্গে চুক্তির বিরোধিতায় সমাবেশের ঘোষণা

18

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরা

19

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

20