নিউজ স্টেশন
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায় হাইকোর্টে

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের নথিতে স্বাক্ষর করার পর তা হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি মামলায় কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

এর আগে গত ৭ জুন পল্লবীর আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। আসামিদের উপস্থিতিতে দেওয়া ওই রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আদালত নির্দেশ দেন, এই অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে। অর্থদণ্ড পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, হত্যার আগে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আদালত আরও বলেন, সোহেল রানা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছে। পরে তা প্রত্যাহারের কোনো আবেদন করেননি, যা তার দায় স্বীকারের বিষয়টি স্পষ্ট করে।

এছাড়া আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, স্বপ্না আক্তার অপরাধ সংঘটনের পর স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন এবং অপরাধ প্রতিরোধে কোনো ভূমিকা পালন করেননি। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত উভয় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

এখন মামলাটির ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখা, পরিবর্তন বা বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

আজ পবিত্র ঈদুল আজহা

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরা

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্সসহ প

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

20