১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার

আসছে শাহনাজ রহমান স্বীকৃতির নতুন গান ‘মনের মানুষ’

বাংলা গানপ্রেমীদের জন্য শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘মনের মানুষ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানটির কথা ও সুর করেছেন রণক রায়হান, আর সংগীতায়োজন করেছেন এসডি সাগর। রণক রায়হান মিউজিক ব্যানারে খুব শিগগিরই গানটি মুক্তি পাবে।


শাহনাজ রহমান স্বীকৃতি বাংলা সংগীতজগতের এক উজ্জ্বল ও পরিচিত নাম। দুই দশকেরও বেশি সময় ধরে নিয়মিত সংগীতচর্চার মাধ্যমে তিনি শ্রোতাদের মন জয় করে চলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি প্রকাশ করেছেন ৮টি একক অ্যালবাম, কণ্ঠ দিয়েছেন ৫০টিরও বেশি মিশ্র অ্যালবামে এবং গেয়েছেন প্রায় সাড়ে পাঁচশ চলচ্চিত্রে।


তবে তাঁর জীবন শুধু সাফল্যের গল্পে সীমাবদ্ধ নয়। এক পর্যায়ে তাকে মোকাবিলা করতে হয়েছে মরণব্যাধি ক্যানসারের মতো কঠিন বাস্তবতা। কিন্তু সংগীতের প্রতি গভীর ভালোবাসা ও অদম্য মানসিক শক্তিই তাকে নতুন করে লড়াই করার সাহস দিয়েছে। সেই লড়াইয়েরই এক নতুন প্রকাশ হতে যাচ্ছে গান ‘মনের মানুষ’।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন