২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার

মাতারবাড়ী কয়লা বিদ্যৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন সোমবার রাত ৯টার দিকে শুরু হয় এবং মাঝরাত পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। মহেশখালী ও চকরিয়ার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের স্থান বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ০.৫ কিমি দূরে অবস্থিত। স্থানীয়রা জানিয়েছে, স্ক্র্যাপ ইয়ার্ডে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কাঠ, টিন, লোহার রডসহ বিভিন্ন মালামাল রাখা হয়। সম্ভাব্য কারণ হিসেবে ফেলে দেওয়া সিগারেট বা ইয়ার্ডে অনুপ্রবেশের কারণ উল্লেখ করা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম নিশ্চিত করেছেন, আগুন লেগেছে, তবে সূত্রপাতের সঠিক কারণ এখনো নির্ধারণ করা হয়নি। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন