২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার

বাংলাদেশে স্বর্ণের দাম পৌঁছালো ইতিহাসের সর্বোচ্চ: ভরি ২,৩২,২৫৫ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (১২ জানুয়ারি) জানায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ৩২২ হাজার ৫৫ টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে চার হাজার ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি চার হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন