২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার

উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ এশীয় সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৩ জানুয়ারি)। রাজধানীর একটি হোটেলে সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া এই সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গবেষকরা অংশ নেবেন। সম্মেলনে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে, যাতে দেশের সাধারণ মানুষও এই গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন