১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার

জাতীয় নির্বাচন নির্বিঘ্ন রাখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী, পেশাজীবী সংগঠনসহ কোনো ধরনের সামাজিক, শ্রমিক বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নির্বাচন এ সময়ের মধ্যে আয়োজন করা যাবে না। এ বিষয়ে ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কারণে নির্বাচনকালীন সময়ে যেন কোনো বিভ্রান্তি বা প্রভাব সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় আরও বলা হয়, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন